সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে পাঁচ দিনব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (কম্পিউটার মেলা)-২০২০’ শুরু হয়েছে ।
বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় কম্পিউটার মেলায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
ডিজিটাল প্রযুক্তি ও জীবনধারাভিত্তিক প্রদর্শনী হবে কম্পিউটার মেলায়। সচেতনতামূলক ও ব্যবসাবান্ধব এ প্রদর্শনীর স্লোগান হলো ‘তারুণ আর প্রযুক্তি, সম্ভাবনায় ডিজিটাল সিলেটের শক্তি’।
১০ টাকার টিকেট কেটে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এ মেলায় প্রবেশের সুযোগ থাকবে, তবে স্কুল শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে টিকেট ছাড়াই মেলায় প্রবেশ করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি তাহমিন আহমদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মোশাররফ হোসেন সুমন, সমিতির সিলেট শাখার সভাপতি এনামুল কুদ্দুছ চৌধুরী, গ্রামীণফোনের সার্কেল (ব্যবসা) প্রধান আ স ম হেদায়েতুল হক প্রমুখ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি