সিলেট | |
প্রকাশিত: 12:44 PM, January 23, 2020
প্রভাতবেলা ডেস্ক:
টানা নবম বারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হিসেবে শুক্রবার (২৪ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ এস এম খুরশিদ-উল-আলমের সই করা গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এ ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্ব ঘোষণা মোতাবেক সেখানে নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতারা রাজধানী থেকে সকাল ৭টায় সড়ক পথে রওনা হবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন এবং সকাল ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।
পরে সেখানে ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। দুপুর ২টা ২০ মিনিটে সেখান থেকে রাজধানীর উদ্দেশে রওনা হবেন তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি