শতদল সাহিত্য পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: 3:59 PM, January 24, 2020

শতদল সাহিত্য পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ

 

প্রতিনিধি, ছাতক:

 

বৃহস্পতিবার (২২জানুয়ারি) ছাতকের দোলার বাজার ইউনিয়নের মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শসাপ বাংলা বিশারদ ২০১৯ প্রতিযোগিতা-৯ম পর্ব অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয় ।

 

 

কবি সামস মাহবুবের পরিচালায় ও শতদলের সভাপতি সবিনয় আহমদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাম্মান মিয়া ।

 

 

প্রধান বিচারক হিসেবে ছিলেন মঈনপুর জনতা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী, মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মঈনপুর ভিলেজ একাডেমির পরিচালক শফিকুল হক(দুপুর), স্কুল পরিচালনা কমিটির সদস্য কাজী আছকীর আলী, সহকারী শিক্ষক সাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার আহমদ, মানবাধিকার কর্মী লুৎফুর রহমান(ইমন), গীতিকার সালাই, কামরুন নাহার তাসনিম, সহকারী শিক্ষিকা জামিলা বেগম প্রমুখ।

 

আরও পড়ুন  এসএমপির নতুন কমিশনার আসছেন কাল

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ