সিলেট | |
প্রকাশিত: 2:02 PM, January 26, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিধান অমান্য করায় তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ করে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।
রবিবার (২৬ জানুয়ারি) কাউন্সিলের করা তিনটি রিভিউ আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি না করানোর বিধান অমান্য করায় এই জরিমানা করা হয়।
বিশ্ববিদ্যালয় তিনটি হচ্ছে- ইসলামিয়া ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি। এর মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়কে লিভার ফাউন্ডেশন এবং একটি বিশ্ববিদ্যালয়কে কিডনি ফাউন্ডেশনে জরিমানার অর্থ জমা দিতে বলা হয়েছে।
আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।
আইনজীবীরা জানান, ইউজিসি ও বার কাউন্সিলের বিধান অমান্য করে তারা আইন বিভাগে ৫০ এর বেশি শিক্ষার্থী ভর্তি করিয়েছে। এ কারণে ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথ-ইস্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত ২০১৪ সালের ২৩ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি সার্কুলার জারি করে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না মর্মে নির্দেশনা দেয়।
এ নির্দেশনা অমান্য করে ভর্তি করানো অতিরিক্ত শিক্ষার্থীদের আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছিল না বার কাউন্সিল। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করে। হাইকোর্ট বিভাগ সেই রিটের শুনানি নিয়ে তাদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া ও ফরম পূরণের অনুমতি দিতে নির্দেশ প্রদান করেন।
এই আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া এবং ফরম পূরণের অনুমতি দিতে নির্দেশ দেন। এ আদেশে রিভিউ চেয়ে আবেদন করে বার কাউন্সিল।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি