সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ইচ্ছা পূরণে’র বনভোজন

প্রকাশিত: 2:04 PM, January 28, 2020

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ইচ্ছা পূরণে’র বনভোজন

 

প্রভাতবেলা ডেস্ক:

 

ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয় কেন্দ্র ইচ্ছা পূরণ আবাসনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বনভোজনের আয়োজন করা হয়।

 

 

সোমবার (২৭ জানুয়ারি) লাক্কাতুরা চা বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা রেশমা জান্নাতুল রুমা, সংগঠনের সদস্য জাহিদুল ইসলাম, মামুন আহমেদ, অকেয়া হক জেবু, শ্যামা জান্নাতুল রিনা, আরিয়ান আলিম, মাসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ আজিজ, অয়েস আহমেদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেদা আক্তার সাথী, শাহ তানবীর,আবিদ খান প্রমুখ।

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ