সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীর সুবর্ণচরে ৯ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রাকীব (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত যুবক রাকীব পলাতক রয়েছে। সে চরজব্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহসিনের ছেলে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী শিশুটির বাড়ি পাশাপাশি। এ কারণে তাদের ঘরে কেউ না থাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। শিশুটির মামি এসে দেখতে পেলে রাকিব দ্রুত পালিয়ে যায়। এ সময় প্রতিবন্ধী শিশুটির হাতে চকলেট দেখতে পান তিনি।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানায়, শিশুটিকে দুপুর ১২টার সময় উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি