পাগলীটা মা হয়েছে, বাবা হলো কে?

প্রকাশিত: 4:00 PM, January 31, 2020

পাগলীটা মা হয়েছে, বাবা হলো কে?

প্রতিনিধি, সুনামগঞ্জ:

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে থাকা মানসিক বিকারগ্রস্ত এক নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার ভোর বেলা উপজেলার বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে।

 

 

এদিকে নবজাতক শিশু কন্যা সন্তানের পিতৃপরিচয় নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা! দেখা দিয়েছে নানা প্রশ্নের। জন্ম দিয়েছে নানান আলোচনার।

 

 

জানা যায়, উপজেলার বাদাঘাট বাজারে টইলরত পুলিশ সদস্যরা ভোরে বেলার দিকে পাগলির প্রসব ব্যথার চিৎকার শোনা এগিয়ে আসে। তৎক্ষণাৎ উপস্থিত সকলের প্রচেষ্টায় কন্যা সন্তানের জন্ম হয়। পরে বাজারে নিয়োজিত নারী পরিচ্ছন্ন কর্মী কুলসুমা বেগম ও আরেক পুরুষ পরিচ্ছন্ন সহকর্মী হাফিজুর রহমানের নিকট নবজাতক শিশুটিকে তুলে দেয়া হয়।

 

 

বিকালের দিকে বাদাঘাট বাজার বণিক সমিতির সহযোগিতায় চিকিৎসার জন্য পাগলি মা ও নবজাতক শিশু কন্যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।

 

 

এ ব্যাপারে বাদাঘাট বাজারের বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার বলেন- ‘ঘটনাটি বেদনাদায়ক এবং একই সাথে লজ্জাজনক। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন  আপিলে ভোটে ফিরলেন মোকাব্বির খান

 

 

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, পাগলি আর নবজাতক শিশু কন্যার দেখভাল করার জন্য বাদাঘাটে এক মহিলার তত্ত্বাবধানে রাখা হয়েছে। পিতৃপরিচয় শনাক্ত করতে পুলিশী তদন্ত চলছে।

 

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানর্জী বলেন, ‘ঘটনার বিবরণ শুনে সত্যিই মর্মাহত হয়েছি এবং পাগলির নবজাতক সন্তানের পিতৃপরিচয় খুঁজে বের করতে পুলিশ প্রশাসনকে নিদর্শনা প্রদান করা হয়েছে।

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ