বইমেলায় ফারজানা ইসলাম লিনুর উপন্যাস ‘রুমানা’

প্রকাশিত: 7:39 PM, February 1, 2020

বইমেলায় ফারজানা ইসলাম লিনুর উপন্যাস ‘রুমানা’

 

পহেলা ফেব্রুয়ারি থেকে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে সিলেটে বইমেলা শুরু হচ্ছে। আর ঢাকায় অমর একুশে বইমেলা শুরু হচ্ছে তার পরদিন। দুই বইমেলাকে উপলক্ষ্য করে বের হয়েছে ফারজানা ইসলাম লিনুর প্রথম উপন্যাস ‘রুমানা’। রাজীব দত্তের প্রচ্ছদে উপন্যাসটি বইমেলায় এনেছে সিলেটের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান ‘চৈতন্য’।

 

মলাটবদ্ধ ‘রুমানা’র ভেতরের গল্প সংক্ষেপ :

রুমানা সহজ সরল এক অনাথ মেয়ে। অতি অল্পবয়সে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলো আকরাম নামের এক ছেলেকে। আকরামের ভালোবাসা ফিকে হয়ে আসে কিছুদিনের মধ্যেই। সে লাইলি নামের অন্য এক মেয়ের সাথে নতুন করে গাঁটছড়া বাঁধতে পালিয়ে যায়। শহর থেকে দূরে একগ্রামে গিয়ে আকরাম শুরু করে নতুন সংসার।

 

আকরামের প্রেমে মরিয়া রুমানা অনেক কষ্টে আকরামকে ফিরিয়ে আনে। আকরাম ভুলে যায় লাইলিকে। কিন্তু কিছুদিন পর আবার পালিয়ে লাইলির কাছে যায়, আবার রুমানার কাছে আসে। এক সময় রুমানা বুঝে যায় প্রেমিক পূরুষ আকরাম পুরোপুরি তার হবে না কোনদিন। আকরামের মায়া রুমানা ছাড়তেও পারে না। লাইলিকে সতীন হিসেবে স্বীকৃতি দিয়ে পুত্র হৃদয়কে নিয়ে সে সংসার করতে থাকে।

আরও পড়ুন  কবিতা: স্নান

 

একদিন গৃহকর্মীর চাকুরি নিয়ে সৌদি আরবে চলে যায় রুমানা। পুত্র হৃদয়কে মাদ্রাসার হোস্টেলে রেখে যায়। সৌদি আরবের দুঃসহ জীবন বিশেষ করে যৌন নির্যাতন রুমানাকে ব্যতীত করে। পালিয়ে আসারও পথ নেই। গৃহকর্তার বন্দীশালায় একদিন সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে মারা যায় রুমানা। মাদ্রাসায় মার খেয়ে হৃদয় পালিয়ে আসে। হৃদয়ের আশ্রয় হয় সৎমা লাইলির কাছে।

 

আকরাম আবার লাইলিকে ফেলে সৌদি ফেরত শিলাকে নিয়ে পালিয়ে যায়। লাইলির পেটে দ্বিতীয় সন্তান। প্রচন্ড অসহায় লাইলি নিজের সন্তান নিয়ে চলতে পারে না, তারপরও হৃদয়কে নিজের কাছে রাখে। মনে মনে অনুশোচনায় দগ্ধ হয়, হয়তো রুমানার অভিশাপে আজ তার এই অবস্থা।

 

দুটি বইমেলায় উপন্যাসটি পাওয়া যাবে ‘চৈতন্য’ প্রকাশনীর স্টলে।

 

সর্বশেষ সংবাদ