সিলেটে ১৪৬ কেন্দ্রে ১লাখ ১৬ হাজার পরীক্ষার্থী

প্রকাশিত: 12:52 PM, February 3, 2020

সিলেটে ১৪৬ কেন্দ্রে ১লাখ ১৬ হাজার পরীক্ষার্থী

 

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সারাদেশের মতো সিলেটেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা ।  সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট বোর্ডের ১৪৬টি কেন্দ্রে একযোগে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়।

 

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে সারাদেশে এবার গত বছরের তুলনায় এসএসসি পরীক্ষার্থী সংখ্যা কমলেও সিলেট শিক্ষা বোর্ডে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। সেই সাথে বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও। এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯১২টি প্রতিষ্ঠানের ১ লক্ষ ১৬ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ১ লক্ষ ১৩ হাজার ৪৭২ জন। ফলে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৩ হাজার।

 

এবার সিলেট জেলায় মোট ৫৮টি কেন্দ্রে ৪৩৭৩৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে । এর মধ্যে ছাত্র ১৮৮৫৫ জন এবং ছাত্রী ২৪৮৮৪ জন । সুনামগঞ্জ জেলায় ৩১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২৪৯৮৪জন পরীক্ষার্থী, এর মধ্যে ছাত্র ১১২১৪ জন এবং ছাত্রী ১৩৭৭০জন । হবিগঞ্জ জেলায় ৩১টি কেন্দ্রে ২৩২২২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, এর মধ্যে ৯৯৯২জন ছাত্র এবং ১৩২৩০জন ছাত্রী । মৌলভীবাজার জেলায় ২৬টি কেন্দ্রে ২৪৪৫৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, এর মধ্যে ছাত্র ৯৯০৮জন ও ছাত্রী ১৪৫৪৬জন ।

আরও পড়ুন  সুবিদবাজারে তরুণীর মৃত্যু নিয়ে ধুম্রজাল

 

। এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে নতুন ১৫টি পরীক্ষা কেন্দ্রসহ মোট ১৪৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কবির আহমদ জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষে প্রশাসনের পাশাপাশি বোর্ডের নিজস্ব ৭টি মনিটরিং টিম কাজ করছে ।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ