সিলেট | |
প্রকাশিত: 4:27 PM, February 3, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলার আগে প্রস্তুতি ম্যাচ পায়নি বাংলাদেশ। সফরে সাদা পোশাকের দুই ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছিল মুমিনুল হকের দলকে। পাকিস্তানে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগেও টাইগাররা পাচ্ছে না প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ। টেস্ট খেলার জন্য এটি যে আদর্শ নয় সেটি সরাসরিই বললেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে বাংলাদেশ দল রওনা হবে মঙ্গলবার রাতে। মুমিনুল-তামিমরা সেখানে পৌঁছাবেন বুধবার সকালে। বৃহস্পতিবার অনুশীলন করে শুক্রবারই টিম টাইগার্স নেমে পড়বে পাঁচ দিনের ম্যাচ খেলতে। মিরপুরে সফর-পূর্ব সংবাদ সম্মেলনে প্রস্তুতি ম্যাচ না থাকায় হতাশা প্রকাশ করেছেন টাইগারদের কোচ।
‘এটা আদর্শ হতে পারে না। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টেস্ট খেলার অন্তত সাত-আট দিন আগে সফরে যাওয়া উচিত। প্রস্তুতি ম্যাচ খেলা, দুইদিন অনুশীলনের সুযোগ। সাধারণত এটাই আদর্শ টেস্টের আগে।’
‘কিন্তু পাকিস্তানে গিয়ে কিছুটা অনুশীলন করেই টেস্ট খেলতে নেমে পড়তে হবে। আমরা বুধবার সকালে পাকিস্তান পৌঁছাব, বৃহস্পতিবার অনুশীলন, শুক্রবার ম্যাচ। এটা আসলে ভালো প্রস্তুতি হতে পারে না।’
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি