সিকৃবি থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

প্রকাশিত: 5:53 PM, February 3, 2020

সিকৃবি থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পেছনের গেইট সংলগ্ন এলাকা (বালুচর) থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রবিবার বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয়। আটক সাদিকুর রহমান (৩৩) নগরীর উত্তর পাঠানটুলার বাসিন্দা।

 

বিষয়টি নিশ্চিত করে নগরীর শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটভিউকে জানান, সাদিকুর রহমানের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়েছে।

 

ওসি জানান, তিনি একটি প্রশিক্ষণ কর্মশালায় আছেন। এজন্য বিস্তারিত জানাতে পারছেন না।

 

প্রভাতবেলা /০৩-ফেব্রুয়ারি -২০/ তৌহিদ’জিহান

সর্বশেষ সংবাদ