রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের চার সদস্য আটক

প্রকাশিত: 2:41 PM, February 4, 2020

রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের চার সদস্য আটক

 

প্রভাতবেলা ডেস্ক:

রাজধানীর পল্লবী ও আশুলিয়ায় অভিযান চালিয়ে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

 

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

আটক চারজন হলেন- সামিউল আজমাইন (১৮), আল আলিফ হোসাইন ওরফে আলিফ (১৮), জামিল আল মামুন ওরফে তন্ময় (১৮) ও মনিরুল ইসলাম পাপ্পু (২০)।

 

বিষয়টি নিয়ে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, আটক চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া প্রশ্নপত্র ফাঁস এবং অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তারা চলমান এসএসসি পরীক্ষাকে পুঁজি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে আসছিল। সেসব ভুয়া প্রশ্ন সরবরাহের বিনিময়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় চক্রটি।

আরও পড়ুন  গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

 

আটক চারজন বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক ও অনার্সে অধ্যয়নরত জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, তারা আগেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিল। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ