সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাঁটা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার মূল্যের নৌকাসহ সেইভ মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নৌকাসহ জব্দকৃত সেইভ মেশিন জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার ঘাগটিয়ার বড়টেক এলাকায় সড়কের সম্মুখে সীমান্তনদী জাদুকাঁটায় সেইভ মেশিনে নদীর তীর কেটে বালু পাথর উত্তোলনে সক্রিয় ছিল একটি সংঘবদ্ধ চক্র।
খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর নেতৃত্বে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে নদীর তীর কাটা বন্ধে অভিযানে নামেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাঠের তৈরি ৮টি নৌকা, শ্যালো ইঞ্জিন, সেইভ মেশিনসহ বালু পাথর লুটের সরঞ্জাম জব্দ করেন। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নদীতেই এসব নৌকাসহ সেইভ মেশিনগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি