সিলেট | |
প্রকাশিত: 2:28 PM, February 8, 2020
আনন্দ ঝর্ণা প্রতিবেদক :
‘ডুবে ডুবে ভালোবাসি/ তুমি না বাসলেও আমি বাসি’ এমন শিরোনামে ২০২০ সালের প্রথম গান নিয়ে আসছেন তানজীব সারোয়ার। গানটি লিখেছেন এবং সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
ভালোবাসার থাকে বিভিন্ন রকমফের। একেক জন একেক ভাবে ভালোবাসতে চান প্রিয়জনকে। ভালোবাসাকে নিজস্ব সংজ্ঞায় সংজ্ঞায়িত করেন। হৃদয়ের আবেগ প্রকাশ করতে চান নানা উপায়ে। এবারের ভালোবাসা দিবসে এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানজীব সারোয়ার তার প্রেয়সীকে ভালোবাসতে চান ‘ডুবে ডুবে’।
গানের কথার সাথে গল্পের মিশেলে সুন্দর কয়েকটি লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে তানজীবের বিপরীতে আছেন লাক্স তারকা , চিত্র নায়িকা সেমন্তী সৌমি। দু’জনের রসায়ন জমেছে বেশ। এমনটাই জানালেন পরিচালক।
নিজের নতুন গান নিয়ে তানজীব সারোয়ার বলেন-‘এটি সময়োপযোগী ভালোবাসার গান। মিউজিক ভিডিওতে বেশ নতুনত্ব রয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভাল লাগবে গানটি।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে ১০ ফেব্রুয়ারি, সোমবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘ডুবে ডুবে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং রবি স্প্ল্যাসে ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি