সিলেট | |
প্রকাশিত: 1:29 PM, February 13, 2020
প্রভাতবেলা ডেস্ক:
মাদারীপুরে এক তরুণী ভক্তকে নানা প্রলোভনে বিভ্রান্ত করে অবৈধ সম্পর্ক গড়ে তুলেন মো. ওয়াহিদ নামে এক ভণ্ড পীর। ঘটনা জানাজানি হলে অবশেষে অন্ত:সত্ত্বা ওই তরুণীকে করেছেন ভন্ড পীর ওয়াহেদ । ভুক্তভোগী ওই তরুণীর বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা এলাকায়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বেশ কিছুদিন আগে মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়ায় এলাকায় পীরের আস্তানা বানান ওয়াহিদ নামে এক ব্যক্তি। পরে এলাকার মানুষদের বোকা বানিয়ে পানি পড়া ও তাবিজ দিয়ে কৌশলে অর্থ হাতিয়ে নেন।
বিষয়টি না জেনেই ওই পীরের মুরিদ হয় এলাকার সরল-সহজ মানুষ। এসব মানুষের মধ্যে এক তরুণীর প্রতি কুনজর পরে ওই পীরের। এক পর্যায়ে তরুণীর সঙ্গে তার শারীরিক সম্পর্কও গড়ে উঠে। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পরে।
বিষয়টি জানাজানি হলে পীরকে চাপ প্রয়োগ করে এলাকাবাসী। পরে বাধ্য হয়ে তরুণীকে বিয়ে করে গ্রামের বাড়ি নিয়ে যান পীর ওয়াহিদ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, স্থানীয়রা মুঠোফোনে ওই তরুণীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পুলিশকে অবগত করে। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, তরুণীকে বিয়ের পরে ওই পীর তাকে বাড়ি নিয়ে গেছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি