সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সাইনবোর্ড এলাকার সাহেবপাড়া ফারুকের বাড়ির চারতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. কিরণ মিয়া (৪৫), নূরজাহান (৬০), মো. আবুল হোসেন (২৫), হিরণ মিয়া (২৫), মো. কাওসার (১৬), মুক্তা (২০), লিমা (৩) ও আপন (১০)।
তাৎক্ষণিকভাবে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের স্বজন ইলিয়াস জানান, ঘুম থেকে উঠে সিগারেটের জন্য আগুন ধরালে পুরো ঘরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে গ্যাসলাইন লিকেজ থেকে আগুন লেগে দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ভোরে দগ্ধ আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি