সিলেট | |
প্রকাশিত: 2:57 PM, February 23, 2020
প্রভাতবেলা ডেস্ক:
খুলনায় ৩৯ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ সময় এসএম মামুন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন বাগেরহাট সদর উপজেলার পাইকপাড়া গ্রামের এসএম মতলেবের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, শনিবার দুপুর দেড়টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে ৩৯ লাখ টাকার জাল নোটসহ মামুনকে গ্রেফতার করা হয়। মামুনের কাছ থেকে জব্দকৃত সবগুলোই ১ হাজার টাকার নোট।
নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরীর খালিশপুর থানা এলাকা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে চার হাজার টাকার জাল নোট, তিনটি কালার প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি ল্যাপটপ, একটি টাকা তৈরি করার ডিজিটাল প্লেট, ছয়টি বোতলে (রিফিল) কালি এবং সাদা রঙের দুই বান্ডিল ট্রেস পেপার জব্দ করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি