পবিত্র শবে মেরাজ ২২ মার্চ

প্রকাশিত: 12:39 PM, February 25, 2020

পবিত্র শবে মেরাজ ২২ মার্চ

 

প্রভাতবেলা ডেস্ক:

সোমবার দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২৬ ফেব্রুয়ারি রজব মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২২ মার্চ রাতে পবিত্র শবে মেরাজ পালন করা হবে। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপত্বি করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ শেখ মো. আব্দুল্লাহ।

 

বিশ^নবী মুহাম্মদ (সা.)-এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মিরাজ’। নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন তিনি। সেখানে আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টিজগতের সব কিছুর অপার রহস্য।

 

হজরত মুহাম্মদ ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। এ জন্য মুসলিম ধর্মালম্বীদের কাছে মিরাজের তাৎপর্য অনেক গুরুত্ব বহন করে।

আরও পড়ুন  বাহুবলে সড়ক দুর্ঘটনায় ৪ কলেজ শিক্ষার্থী আহত

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ