সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
মাঠে ময়দানে প্রতিবেদক:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে সফরকারীদের ৩২৩ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাবে ৩১৮ রানে থামে সফরকারীদের ইনিংস। এতে ৪ রানের জয় পায় টাইগাররা।
বাংলাদেশ স্কোর : ৩২২/৮ (৫০ ওভার)
জিম্বাবুয়ে স্কোর : ৩১৮/৮ (৫০ ওভার)
শ্বাসরুদ্ধ জয়ে বাংলাদেশের সিরিজ নিশ্চিত
উইসলে মাধেভের আর সিকান্দার রাজার আউটের পর বাংলাদেশের সমর্থকরা ধারণা করছিলেন এবার সহজেই জিতে যাবে টাইগাররা। কিন্তু স্বাগতিকদের সহজেই জিততে দেননি ডোনাল্ড তিরিপানো আর টিনোটেন্ডা মুতোম্বোদজি। দুই জনের ব্যাটিং ঝড় দেখে মনেই হচ্ছিল এই বুঝি হেরে যাচ্ছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ৪ রানে জিতে বাংলাদেশ। এতে ২-০তে সিরিজ নিশ্চিত হয় স্বাগতিকদের।
৩২৩ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে টিনাসে কামুনুকামের ৫১, উইসলে মাধেভের ৫২ আর সিকান্দার রাজার ৬৬ রানের পর তিরিপানো ও মুতোম্বোদজির ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল জিম্বাবুয়ে। দুই জনের জুটি থেকে আসে ৮০ রান। তবে শেষ ওভারের দ্বিতীয় বলে আল আমিন হোসেন শিকার হন মুতোম্বোদজির। সাজঘরে ফেরার পূর্বে ২১ বলে খেলেন ৩৪ রানের ইনিংস।
শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ২০ রান। তিরিপানো যেন ম্যাচটি নিজেদের করে নিচ্ছেন। শেষ ৪ বলে সফরকারীদের প্রয়োজন ১৮ রান। পর পর দুই বলে দুই ছয় মেরে ম্যাচটি সহজ করে ফেলে তিরিপানো। এতে শেষ দুই বলে তাদের প্রোয়জন হয় ৬ রানের। পঞ্চম বলটি ডট দেন আল আমিন। এতে শেষ বলে দরকার পড়ে ছয় রানের। কিন্তু বলটিতে এক রান নিয়েই ক্ষান্ত থাকেন তিরিপানো। শেষ পর্যন্ত ৪ রানের শ্বাসরুদ্ধ পায় বাংলাদেশ। তিরিপানো ২৮ বলে ২ চার ৫ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি