সিলেটে র‍্যাবের অভিযানে ৫ জুয়াড়ি আটক

প্রকাশিত: 4:07 PM, March 5, 2020

সিলেটে র‍্যাবের অভিযানে ৫ জুয়াড়ি আটক

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট নগরীর জালালাবাদ থানার আখালিয়া এলাকা থেকে ৫ পেশাদার জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-৯।

 

বুধবার দিবাগত রাত ১২ টার দিকে অপারেশন কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি মো. নাহিদ হাসানের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে আখালিয়া রসুলবাগ জামে মসজিদের পাশে টিনশেড এর ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে।

 

আটক জুয়াড়িরা হলো- জালালাবাদ থানাধীন রসুলবাগ এলাকার আব্দুল খালিকের ছেলে রাজু মিয়া (২২), আখালিয়া ব্রাম্মন শাসন এলাকার মৃত রেহান মিয়ার ছেলে রাসেল আহমেদ (২৭), একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে রিদয় আহমেদ (১৯), আখালিয়া বটপাড়া এলাকার ছমির মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (১৭) ও আখালিয়া কালীপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে বেলাল মিয়া (৩৭)।

 

আটক সবাইকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর এএসপি (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. আনোয়ার হোসেন।

আরও পড়ুন  গুরুতর অসুস্থ্য সাংবাদিক আজিজ আহমদ সেলিম, দোয়া কামনা

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ