সিলেট | |
প্রকাশিত: 1:53 PM, March 25, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হলে যে কোনো মুহূর্তে বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আশা করি বিএনপি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার শাস্তি ৬ মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রাজ্ঞ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদার নৈতিক ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সেতুমন্ত্রী বলেন, আশা করি, বিএনপি এ বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের সর্বাত্মক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের সহযোগী হবে।
তিনি বলেন, বেগম জিয়ার পরিবার স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন জানানোয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গত প্রায় ১০-১১ দিন আগে তারা এ আবেদন করেছিল। ইচ্ছা করলে পরিবার আরও আগেই আবেদন করতে পারতেন। খালেদা জিয়া যে কোনো মুহূর্তে ছাড়া পেতে পারেন। এক্ষেত্রে কিছু আনুষ্ঠানিকতার বিষয় আছে। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হলে মুক্তি পাবেন তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি