সিলেট | |
প্রকাশিত: 1:28 PM, March 28, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র তিনদিনের ব্যবধানে ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সর্বশেষ শুক্রবার (২৭ মার্চ) দু’জন এবং বুধ ও বৃহস্পতিবার (২৫ ও ২৬ মার্চ) দুইদিনে দু’জনের মৃত্যু হয়েছে।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১২জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মৃত একজন সেখানে ট্যাক্সি ক্যাব চালাতেন। তিনি কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। আরেকজন মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। চারজনের মধ্যে একজন নওগাঁর বাসিন্দা। তার বয়স ৭০ এর বেশি ছিল। এছাড়া মৃত অন্যজন কোনো কাজ করতেন না।
এদিকে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। আর মারা গেছে ১ হাজার ৭০০ এর বেশি মানুষ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (২৪ মার্চ) চারজন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে দু’জন নারী ও দু’জন পুরুষ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি