সিলেট | |
প্রকাশিত: 3:31 AM, April 1, 2020
প্রভাতবেলা ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের ছোবলে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ৩৯ হাজারের বেশি। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটারের মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ হাজার ৩৩ জন।
এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৮ লাখ ৩ হাজার ১৮০ জনের শরীরে। এরইমধ্যে ২০১টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৩৯৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৯১ হাজার ৭৫১ জন। এদের মধ্যে ৫ লাখ ৬১ হাজার ৩৪২ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩০ হাজার ৪০৯ জনের অবস্থা গুরুতর।
এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৩৫ জনের শরীরে। সেখানে মারা গেছেন ৩ হাজার ১৭৫ জন।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৩৯ জন। সেখানে মারা গেছেন ১১ হাজার ৫৯১ জন।
ইতালির পরে বেশি আক্রান্ত হয়েছে স্পেন। এখানে আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪১৭ জন। মারা গেছেন ৮ হাজার ১৮৯ জন।
ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫১৮ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩০৫ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি