অগ্রণী ব্যাংক রংমহল শাখায় গ্রাহকের সাথে রং ঢং

প্রকাশিত: 7:17 AM, April 12, 2020

অগ্রণী ব্যাংক রংমহল শাখায় গ্রাহকের সাথে রং ঢং

প্রভাতবেলা প্রতিবেদক: সরকারী ব্যাংকগুলোতে গ্রাহক সেবা বলতে কিছু নেই। এটা অনেক পরিচিত এবং পুরোনো কথা। এই করোনাকালীন দু:সময়েও যে এরা অমানবিক হতে পারে দেখা গেল আজ। সিলেট নগরীর অগ্রণী ব্যাংক রংমহল বন্দর বাজার শাখায়। গ্রাহকদের সাথে গরু ছাগলের মত আচরণ করছেন কর্মরতরা। প্রথমত ব্যাংকে প্রবেশ করতে দেয়া হয়না। গেইট থেকে দীর্ঘ লাইন। গ্রাহকের একটা চেক নিয়ে গেলে ফিরে আসে আধাঘন্টা পর। কাউকে বলছে সিগন্যাচারে সমস্যা। তখন ঐ গ্রাহক  ব্যাংকে ঢুকে সংশ্লিষ্ট চেকদাতাকে মোবাইলে কন্টাক্ট করতে চাইলে কথা বলতে দেয়া হয়না। জোর করে বের করে দেয় হয়। এমন অভিযোগ একাধিক গ্রাহকের। রোববার ১২ এপ্রিল দুপুরে এমন অসদাচারণ করা হয় ব্যাংকে টাকা তুলতে অথবা জমা দিতে যাওয়া মানুষের সাথে।

চেক নিয়ে টাকা উঠাতে যাওয়া একজন গ্রাহক আরো অভিযোগ করেন, ক্যাশ কাউন্টারে নির্ধারিত লাল চিহ্ন দেয়া আছে। কিন্তু গ্রাহক এই চিহ্ন থেকে দুরে থাকলেও তাকে অকথ্য ভাষায় সরে থাকতে বলা হয়। চেকে সই স্বাক্ষর করতেও ভেতরে ঢুকতে দেয়া হয়না। ভেতরে পর্যাপ্ত   জায়গা থাকার পরও সেবা নিতে যাওয়া মানুষকে বাইরে দাড় করিয়ে রাখা হয়।

আরও পড়ুন  হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রভাতবেলা এই প্রতিবেদক এ বিষয়ে ম্যানেজারের সাথে কথা বলতে ভেতরে প্রবেশ করতে চাইলেও অনুমতি দেয়া হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ