সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার (অবসর প্রাপ্ত) শিক্ষক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার আমীর আজির উদ্দিন মাস্টার গুরুতর অসুস্থ। তিনি সিলেট নগরীর মাউন্ট হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভূগছেন। তাঁর হৃদযন্ত্র ও কিডনি জনিত সমস্যা রয়েছে। স্থানীয় শিবিরের এক দায়িত্বশীল বিষয়টি প্রভাতবেলাকে নিশ্চিত করেন। সোমবার থাকে মাউন্ট এডোরায় ভর্তি করা হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ,অত্যন্ত নম্র,ভদ্র,শান্তিপ্রিয় এই ইসলামি ব্যক্তিত্ব আজির উদ্দিন মাস্টার নামেই বড়লেখায় খ্যাত। বড়লেখা জামায়াত, শিবির অগুণতি গুণগ্রাহীসহ তাঁর ছাত্ররা আশু সুস্থতা কামনা করেছেন। পরিবারের পক্ষ থেকে সকল মহলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি