সিলেটে আরও ২ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: 12:06 PM, April 16, 2020

সিলেটে আরও ২ জন করোনা আক্রান্ত

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন, তাদের দুইজনকে সিলেটের শহীদ শামসুদ্দিন (সদর) হাসপাতালের আইসোলেশনে আনা হচ্ছে । এদের একজনের বয়স ২৮ আর অন্যজনের বয়স ৩০ বছর । দু’জনই পুরুষ ।

তিনি বলেন, সিলেট জেলায় মোট ৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এর মধ্যে ২ টি পজেটিভ এসেছে।

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ