সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৭৭২ জন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৯০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এ সময়ের মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৭ জন ও ৩ জন নারী।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৫ লাখ ৬৩ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৪১৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ লাখ ৯৬ হাজার ৭৮১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১২০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩৭৭২ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি