সিলেট | |
প্রকাশিত: 7:38 PM, April 24, 2020
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের জেলা জজ আদালত সোমবার ও বুধবার, অধীনস্ত ম্যাজিস্ট্রেট কোর্ট মঙ্গলবার ও বৃহষ্পতিবার বসবে। এডভোকেট তাজ উদ্দিন প্রভাতবেলা’কে এ তথ্য নিশিচত করেন।
প্রধান বিচারপতির নির্দেশনার অনুযায়ী সীমিত পরিসরে জেলা ও মহানগর পর্যায়ের আদালত চালু হচ্ছে। সিলেটেও আগামী সপ্তাহ থেকে জেলা ও মহানগর দায়রা জজ অধীনস্ত আদালত সমূহ সপ্তাহে দুদিন চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিলেটের পাবলিক প্রসিকিউটর, সিনিয়র এডভোকেট নিজাম উদ্দিন জানিয়েছেন, সিলেট মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম প্রতি সপ্তাহে সোমবার ও বৃহষ্পতিবার চালু থাকবে। এছাড়া, জেলা জজের অধীনস্ত ম্যাজিস্ট্রেট আদালত সমুহের কার্যক্রম হবে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহষ্পতিবার। ১ জন সিনিয়র ম্যাজিস্ট্রেট সবগুলো ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বে থাকবেন। জেলা জজ আদালতে প্রতিটি মামলার জন্য ১ জন আইনজীবী প্রবেশ করতে পারবেন। তবে, এজলাস কক্ষে আইনজীবীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে। জেলা ও দায়রা জজ আদালতে শুধুমাত্র জামিন সংক্রান্ত বিবিধ মোকদ্দমা ও জরুরী ইনজাংশন সংক্রান্ত দেওয়ানী পিটিশন শুনানী অনুষ্ঠিত হবে। সিলেটের জেলা ও দায়রা জজ এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন এডভোকেট নিজাম উদ্দিন।
মহানগর দায়রা জজ আদালতেও একই নিয়ম অনুসরণ করে মহানগর দায়রা জজ আদালত ও অধীনস্থ কোর্টসমূহ পরিচালিত হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, সিনিয়র এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি