সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মে ৯, ২০২০
প্রতিনিধি, দক্ষিণ সুরমা:
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম গোলাপ মিয়া (৩০)। সে কদমতলী শামীম মিয়ার কলোনির বাসিন্দা ।
জানা যায়, সিলেট নগরীর কদমতলী এলাকায় মারুফ মিয়ার নির্মানাধীন বিল্ডিংয়ে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন গোলাপ মিয়া। রাস্তা থেকে রড বিল্ডিংয়ে তোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি