করোনায় আক্রান্ত আ.লীগ নেতা নাদেল

প্রকাশিত: 7:00 PM, May 22, 2020

করোনায় আক্রান্ত আ.লীগ নেতা নাদেল

 

প্রভাতবেলা প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

বৃহস্পতিবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। কয়েকদিন আগে সামান্য জ্বর অনুভব হওয়ায় নিজেই গত বুধবার টেস্ট করিয়েছিলেন।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শফিউল আলম নাদেলের ঘনিষ্টজন মুক্তাদির আহমদ মুক্তা।

 

শফিউল আলম চৌধুরী নাদেল এখন বাসায় সুস্থ আছেন। সিলেটসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন তিনি।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ