বুরু মেম্বারের ইন্তেকাল: জানাযা বাদ মাগরিব

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

বুরু মেম্বারের ইন্তেকাল: জানাযা বাদ মাগরিব

নিজস্ব সংবাদদাতা, বালাগঞ্জ:  সিলেটের বালাগঞ্জের আওয়ামীলীগ নেতা আব্দুল মনাফ তালুকদার (বুরু মেম্বার)  ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ ২৭ মে দুপুর পৌনে ১২ টার দিকে তিনি ইন্তেকাল করেন।

বুরু মেম্বার খ্যাত এই ব্যক্তি তৃণমুলের মানুষের অতি প্রিয় মানুষ ছিলেন। তিনি বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক ছিলেন।

ছিলেন পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের দুইবারের মেম্বার ।

মরহুমের জানাযার নামাজ আজ ২৭শে মে বাদ মাগরিব পশ্চিম মুসলিমাবাদ ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে।

সর্বশেষ সংবাদ