নবীগঞ্জে মরহুম সাংবাদিক সোহেলের পরিবারে চেক হস্তান্তর

প্রকাশিত: 9:34 PM, June 5, 2020

নবীগঞ্জে মরহুম সাংবাদিক সোহেলের পরিবারে চেক হস্তান্তর

প্রতিনিধি ,নবীগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে মরহুম সাংবাদিক মিজানুর রহমান সোহেলের পরিবারের কাছে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মরহুমের মায়ের কাছে এই চেক প্রদান করেন  গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে  মৃত্যুবরণকারী সাংবাদিক মিজানুর রহমান সোহেলের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ (অর্থ) তহবিল থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ।

(৫জুন) শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান সোহেলের নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামে গিয়ে মরহুমের মায়ের হাতে প্রধানমন্ত্রী ত্রান (অর্থ) তহবিল থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সংসদ সদস্য মিলাদ গাজী।

এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে  উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সিনিয়র সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সহ-সভাপতি ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, এনটিভির প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরীসহ সাংবাদিক সোহেলের পরিবার ও এলাকার লোকজন।

আরও পড়ুন  সিটি করপোরেশনে সৃষ্ট ঘটনা প্রসংগে যা বল্লেন ইকরামুল কবির

এ প্রসঙ্গে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, সোহেল সাংবাদিকতা পেশার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত কর্মী ছিল। আমরা সবসময় সাংবাদিক সোহেলের পাশে আছি।

প্রসঙ্গত:  ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রোগভূগের পর গত বছর সাংবাদিক মিজানুর রহমান সোহেল মারা যান।

সর্বশেষ সংবাদ