সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
করোনাভাইরাসের দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। গত ৫ জুন পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।
আজ এক তথ্যবিবরনীতে বলা হয় , ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ১ হাজার ৪১৭ মেট্রিক টন। বিতরণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৯৮ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৭ হাজার ৯৮৫ টি। উপকারভোগী লোকসংখ্যা ৬ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ৬৩৩ জন।
নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১১৬ কোটিরও বেশি টাকা, সাধারণ ত্রাণবাবদ নগদ বরাদ্দ দেয়া হয়েছে
৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা। বিতরণ করা হয়েছে ৭৬ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৮৬ লাখ ৫০ হাজার ৪৪৯ জন। মোট উপকারভোগী লোকসংখ্যা ৩ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার ৮১৪ জন।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৬৬৭ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ৫০৯ টি এবং উপকারভোগী লোক সংখ্যা ১৩ লাখ ৬১ হাজার ৮৭৯ জন ।
ঢাকা, ৬ জুন,২০২০ (বাসস)

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি