মামলার গ্যাড়াকলে আনুশকা শর্মা

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

মামলার গ্যাড়াকলে আনুশকা শর্মা

 

আনন্দ ঝর্ণা ডেস্ক:

ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ মুক্তির দিন থেকেই নতুন নতুন বিতর্কে জড়াচ্ছে। শুধু বিতর্কেই থেমে থাকেনি। ওয়েব সিরিজটি নিয়ে এবার মামলার মুখে পড়লেন আনুশকা শর্মা।

 

‘পাতাল লোক’ এর প্রযোজকও আনুশকা। তাই দায়ভারও তাকেই সব নিতে হচ্ছে। গত মাসেই অশ্লীলতার দায়ে ওয়েব সিরিজের বিরুদ্ধে জমা পড়েছিল পিটিশন।

 

এবার একই অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের নন্দকিশোর গুরজার।

 

তিনি বলেন, ‘পাতাল লোক’ সিরিজটি পাঞ্জাবের জাট, ব্রাহ্মণ ও ত্যাগিদের মধ্যে বৈষম্য তৈরি করার চেষ্টা করেছে। এমনকী এখানে প্রচুর অশালীন শব্দও ব্যবহার করা হয়েছে যা গোষ্ঠীদ্বন্দ্ব বা হানাহানির সৃষ্টি করতে পারে।’

 

একই অভিযোগের ভিত্তিতে ‘পাতাল লোক’-এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে।

 

‘পাতাল লোক’-এ হিন্দু সংগঠনকে নেতিবাচকভাবে দেখানোর দাবি তুলেছেন দেবদত্ত মাজি। যার জেরে কলকাতা উচ্চ আদালতে বিরাট পত্নী আনুশকার বিরুদ্ধে জনস্বার্থ মামলা করছেন মাজি।

আরও পড়ুন  চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

 

উল্লেখ্য, গত ১৫ মে অনলাইন প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাতাল লোক’। এতে অভিনয় করেছেন আনুশকা শর্মা।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ