বরিশালে আরও ৫২ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: 12:20 PM, June 13, 2020

বরিশালে আরও ৫২ জনের করোনা শনাক্ত

 

প্রতিনিধি, বরিশাল:

নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট ৮৬২ জনের করোনা শনাক্ত হলো।

 

এছাড়া শুক্রবার (১২ জুন) ২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছে। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ১২৯ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

 

অপরদিকে বরিশাল নগরের বাজাররোড এলাকার মৃত্যুবরণকারী এক ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসায় এ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

 

শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৫২ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, জেলা পুলিশের ৩ জন ও রেঞ্জ পুলিশ কার্যালয়ের ১ জন সদস্য রয়েছেন। এছাড়া শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ২ জন নার্স, ১ জন স্টাফসহ ব্যাংকের কর্মরত ২ জন ব্যক্তি রয়েছেন।

আরও পড়ুন  সাভারে দুই মডেল গণধর্ষণের শিকার

 

বাকিদের মধ্যে বরিশাল নগরের কাশিপুর, রুপাতলী, প্যারারা রোড, কাউনিয়া, নাজির মহল্লা, বগুরা রোড, আলেকান্দা, চকবাজার, বটতলা, পুলিশ লাইন, হাসপাতাল রোড, ভাটিখানা, সদর উপজেলা পরিষদ এলাকার ৩০ জন রয়েছেন।

 

অপরদিকে বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর ও গৌরনদী উপজেলার ৭ জন রয়েছেন।

 

বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৫২ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।

 

উল্লেখ্য বরিশাল জেলায় মোট আক্রান্তদের মধ্যে ২৩০ জন নারী ও ৬৩২ জন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৫১ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ৬৫৩ জন এবং পঞ্চাশোর্ধ ১৫৮ জন ব্যক্তি রয়েছেন।

 

এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ৬৭৪ জন, সদর উপজেলায় ১৬ জন, বাবুগঞ্জে ৩৩ জন, উজিরপুরে ৩০ জন, মেহেন্দীগঞ্জে ১৫ জন, বাকেরগঞ্জে ২৬ জন, হিজলায় ৬ জন, মুলাদীতে ১২ জন, বানারীপাড়ায় ২০ জন, আগৈলঝাড়ায় ১০ জন এবং গৌরনদীতে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়।

আরও পড়ুন  গাজীপুরে প্রিসাইডিং অফিসারের মৃত্যু

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ