করোনা আপডেট ২০ জুন: নতুন শনাক্ত ৩২৪০, মৃত্যু ৩৭

প্রকাশিত: 2:53 PM, June 20, 2020

করোনা আপডেট ২০ জুন: নতুন শনাক্ত ৩২৪০, মৃত্যু ৩৭

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন।

 

শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ২৪০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৪২৫ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩ হাজার ৯৯৩ জন।

আরও পড়ুন  শায়খুল হাদিস আল্লামা আবদুল হক (রাহঃ) এর দাফন সম্পন্ন

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮৬ লাখ ৩৯ হাজার ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৫৯ হাজার ৪৩৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪৬ লাখ ৪০ হাজার ২২০ জন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ