সিলেট | |
প্রকাশিত: 2:32 PM, June 22, 2020
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশায় ঝড়ো বাতাসের কবলে পড়ে হাওরে নৌকা ডুবে সুমাইয়া আক্তার (৬) নামের প্রথম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল নয়টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরে এ ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার ওই ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে। সে চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণের কথা ছিল। ওইদিন সকাল নয়টার দিকে চকিয়াচাপুর গ্রাম থেকে একটি ছোট ডিঙি নৌকায় করে শৈলচাপড়া হাওর পাড়ি দিয়ে সুমাইয়া আক্তারসহ ৭/৮ জন শিক্ষার্থী বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি উল্টে গিয়ে সকলেই পানিতে তলিয়ে যায়। এ সময় নৌকার চালকসহ অন্য শিক্ষার্থীরা সাঁতরে জীবন বাঁচাতে পারলেও সুমাইয়া নিখোঁজ হয়। পরে সকাল ১০টার দিকে স্থানীয় এলাকাবাসী হাওর থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করে।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘বিস্কুট শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল। কেন এমনটি হয়নি তা খতিয়ে দেখা হবে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।’
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি