সিলেট | |
প্রকাশিত: 7:14 PM, June 24, 2020
প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১৪৪ জন শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ২৫ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক বিতরণ করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা হাকিম ও ডিডিএলজি(অতিরিক্ত দায়িত্ব) তানিয়া সুলতানা।
কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হকের সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর তহবিল থেকে পার্বত্য চট্টগ্রাম ব্যতীত সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি হিসেবে কমলগঞ্জের মণিপুরী, ত্রীপুরা, খাসিয়া, গারো ও চা বাগানের বিভিন্ন সম্প্রদায়ের ১৪৪ শিক্ষার্থীর মধ্যে এককালীন ২৫ হাজার টাকা করে মোট ৩৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি