বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৬, আহত ৩

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৬, আহত ৩

 

প্রতিনিধি, বান্দরবান:

 

পাহাড়ি জনপদ বান্দরবানে জনসংহতি সমিতি (জেএসএস) ও এমএন লারমা (সংস্কার) গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো ৩ জন।

 

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাগমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে জেএসএস ও সংস্কারপন্থীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগমারা বাজার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় জেএসএস সংস্কারপন্থীর জেলার নেতা রতনসহ ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর জেলা শহরে আতংক বিরাজ করছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার জেরিন আখতার বলেন, বাগমারায় গোলাগুলির ঘটনায় আপাতত ৬ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন  সেই ছোট্ট মুন্নি এখন অনেক বড়

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ