সিলেট | |
প্রকাশিত: 1:31 AM, July 13, 2020
প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা: চেকে ২৫ নমুনার স্বাক্ষর দিতেন সাহেদ। ব্যাংকের চেকে ২৫ ধরনের স্বাক্ষর দিয়ে প্রতারণার প্রমাণ পেয়েছে র্যাব। যেসব স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিল পরিশোধ করতেন সাহেদ, তার মধ্যে একটি স্বাক্ষরের সঙ্গে অন্য স্বাক্ষরের কোনো মিল ছিল না। যার কারণে তার বিরুদ্ধে সারা দেশে ৫৬টি প্রতারণার মামলাও হয়েছে। ট্রান্সকম গ্রুপকেও এমন একটি প্রতারণার চেক প্রদান করায় তার বিরুদ্ধে মামলা করে তারা।
এরই মধ্যে তার ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের বিএফআইইউ (বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট)। করোনা টেস্টের নামে ভুয়া রিপোর্ট দিয়ে টাকা হাতিয়ে নেওয়া ও ভূতুড়ে বিল ধরিয়ে দিয়ে রোগীদের কাছ থেকে জোর করে টাকা আদায়, মারধরসহ নানা অভিযোগে মঙ্গলবার রাতে হাসপাতালটির চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে সোমবার গ্রেফতার হওয়া আট জন রয়েছেন। সাহেদসহ ৯ জন এখনো পলাতক রয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি