সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। আর একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২ হাজার ৩৯১ জন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা ।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৮ হাজার ৩১৭ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৪৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ৬৮ হাজার ২৯৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ৭৫ লাখ ৯১ হাজার ৯১৩ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি