মসজিদ মুসলিম উম্মাহর সার্বজনীন ঐক্যের প্রতিক

প্রকাশিত: 9:00 PM, August 3, 2020

মসজিদ মুসলিম উম্মাহর সার্বজনীন ঐক্যের প্রতিক

মু. নজরুল ইসলাম শোয়েব♦ মসজিদ হচ্ছে মুসলিম উম্মার ইবাদত বন্দেগীর প্রানকেন্দ্র,ঐক্যের প্রতিক। শীয়া সম্প্রদায়ের শীয়া মসজিদ' এবং কাফের কাদিয়ানীদের সীমিত সংখ্যক কাদিয়ানী মসজিদ’ ছাড়া সারা বিশ্বের মাসজিদসমুহে সকল মুসলিমের অবাধ প্রবেশাধিকার  বিদ্যমান। মুসলিম উম্মার এবাদত-বন্দেগী, ঐতিহ্য ও ঐক্যের এক অনন্য নজির মসজিদ।

ইদানীং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে তথাকথিত ‘আহলে হাদিস’ নামধারীরা ‘তাকওয়া’ মসজিদ নাম দিয়ে ভিন্ন একটি সম্প্রদায়ের মত পৃথক মসজিদ গড়ে তুলছেন। এটার মাধ্যমে তারা মাসজিদের সার্বজনীনতাকেই বিসর্জন দিয়ে পৃথক একটা সমাজ গড়ে তুলার অপচেস্টা চালাচ্ছেন বলেই অনেকের কাছে প্রতীয়মান হচ্ছে।

নামাজের কতিপয় কমগুরুত্বপূর্ণ সুন্নত ও মুস্তাহাবের মত বিষয়কে কেন্দ্র করে উম্মার মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টির এই অপচেষ্টা ইসলাম ও মুসলমানদের মধ্যে অদুর ভবিষ্যতে একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি ছাড়া আর কিছুই করবে বলে মনে হয় না। অনতিবিলম্বে তাদেরকে এই অপচেষ্টা থেকে বিরত থাকাই শ্রেয় বলে আমি মনে করি।

আরও পড়ুন  ঈদুল আযহা ৩১জুলাই অথবা ১ আগস্ট: ঈদ জামা’ত মসজিদে

মু. নজরুল ইসলাম শোয়েব♦ ইসলামিক স্কলার♦ সাবেক ছাত্রনেতা♦ ব্যবসায়ী ও রাজনীতিক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ