সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০
আব্দুল হালিম সাগর, সিলেট♦ শুকরের উৎপাতে অতিস্ট সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজার এলাকা। দিন-রাত ২৪ ঘন্টাই শুকরের উৎপাত অত্যাচার চলছে। ছুইলেও বিপদ। পালালেও বিপদ। এগুলো যেন দেখার কেউ নেই।
দিন-রাত ২৪ ঘন্টাই সিলেট নগরীর বন্দরবাজার এলাকার জনবহুল, ব্যস্থতম রাস্তায় রাস্তায় শত-শত শুকুর দেখতে পাওয়া যায়।ফলে প্রতিদিন ঘটছে নানা রকম দূর্ঘটনা।

রাস্তার এপাশ থেকে ওপাশে দৌড়া-দৌড়ি করার সময়ে গাড়ির নিচে পড়লেই মারা য়াচ্ছে, শুকর। আবার দুর্ঘটনা হলেই গাড়ি আটকিয়ে টাকা আদায় করছে কাষ্টঘরের বাসিন্দারা। এটা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে।বিশেষ করে বন্দর বাজার এলাকার আবু- তুরাব মসজিদ, বন্দরবাজার জামে মসজিদে আগতো মুসল্লিদের গায়ে আচড়ে পড়ে এসব শুকরের দল। ফলে নামাজে আসা লোকদের মারাত্বক সমস্যার সম্মুখিন হতে হয়।
সাধারণ পথচারীদের প্রশ্ন, এটা কি তা হলে সিলেট সিটি কর্পোরেশনের পরিচালিত শুকরের খামার? নগরবাসীর প্রশ্ন, এই রাস্তা দিয়ে প্রতিদিন সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অনেক সরকারি কর্মকর্তা আসা যাওয়া করেন, তারা কি তা চোখে দেখেন না?

সম্প্রতি চায়নায় আরেকটি গবেষণায় দেখা গেছে, শুকুর থেকে নুতুন আরেকটি ভাইরাস ছড়াচ্ছে। কিন্তু এই শুকুরের কয়েকটি দল সিলেট নগরীর রাস্তায় – রাস্তায় দিন রাত ঘুরে বেড়ালে কারো কোন মাথা ব্যাথা নেই। সিলেট সিটি কর্তৃপক্ষ কি চোখে দেখেনা?
আব্দুল হালিম সাগর, গণমাধ্যমকর্মী, সমাজকর্মী, প্রভাতবেলা’র সুহৃদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি