সিলেট | |
প্রকাশিত: 1:31 PM, August 20, 2020
প্রতিনিধি, গোলাপগঞ্জ:
সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০ টার দিকে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা সিলেটগামী আলী এন্ড ইব্রাহিম পরিবহণের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি নোহা গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে গাড়িটি পুরোপুরি খাদে পরার আগেই ড্রাইভার বাসটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।
বাসের চালক সাব্বির আহমদ বলেন, নোহা গাড়ির সামনে একটি ভ্যান বাঁশ বহন করছিল। এর পিছনে নোহা গাড়ি হঠাৎ ব্রেক করার কারণে আমি গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তা অতিক্রম করি। তবে গাড়িতে থাকা ২০-২২ জন যাত্রীর কেউই আহত হননি ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি