সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলীয় একটি শহরে কমপক্ষে ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন আরও কিছু লোক।
ভয়াবহ এই বন্যার ফলে ধসে পড়েছে কয়েকশ’ ঘরবাড়ি। বুধবার (২৬ আগস্ট) দেশটির সরকারি কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপির।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চারিকার নগরীতে মৃতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। রাতভর প্রবল বর্ষণের কারণে নগরীতে আকস্মিক বন্যার দেখা দেয়।
পারওয়ান প্রদেশের স্থানীয় সরকার হাসপাতাল বন্যায় প্রাণ হারানো ১৭ জনের লাশ গ্রহণের খবর নিশ্চিত করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি