সিলেট | |
প্রকাশিত: 1:57 PM, September 8, 2020
বিশ্বভূবন ডেস্ক:
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনে সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে প্রাণহানি। যেখানে নতুন করে ১১শ’ মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এতে করে মৃতের সংখ্যা ৭৩ হাজার ছুঁতে চলেছে। অপরদিকে, আরও ৭৫ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। যার অধিকাংশই মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর বাসিন্দা। তবে, আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশ রোগীই সুস্থতা লাভ করেছেন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৫ হাজার ৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪২ লাখ ৮০ হাজার ৪২২ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ১ হাজার ১৩৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৭২ হাজার ৭৭৫ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি সাড়ে ৬ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রায় ১১ লাখ।
দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। এদিকে বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত ও প্রাণহানির দেশ হলো ভারত।
এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার মানুষের।
গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ৭৩ হাজার ৫২১ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৩৩ লাখ ২৪ হাজারের কাছাকাছি। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮ লাখ ৮৩ হাজার ৬৯৭ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি