সিলেট | |
প্রকাশিত: 3:43 PM, September 8, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সারা দেশের ন্যায় সিলেটেও বিশ্ব ফিজিও থেরাপী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ‘কোভিড- ১৯ পরবর্তী ফিজিও থেরাপী ও পূর্নবাসন’ প্রতিপাদ্য নিয়ে জালালাবাদ রোটারী প্রতিবন্ধী পূর্নবাসন কেন্দ্র ও হাসপাতালের উদ্যোগে নগরীতে একটি র্যালী বের করা হয়। হাসপাতাল চত্বর থেকে র্যালীটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
জালালাবাদ রোটারী প্রতিবন্ধী পূর্নবাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান পিপি রোটারিয়ান মোস্তফা কামাল এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আই পিডিজি রোটারিয়ান কর্ণেল আতাউর রহমাান পীর, জালালাবাদ রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান ডা. এম জাকারিয়া হোসেন, সাধারন সম্পাদক রোটারিয়ান জে এম এইচ,জে ফেরদৌস, জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতাল এর সিনিয়র কনসালট্যান্ট ডা. আল মামুন উর রশীদ, সিনিয়র কনসালট্যান্ট ডা. সাইদুর রহমান সাইদ, ফিজিওথেরাপীস্ট সাইদুল ইসলাম, নান্টু দেবনাথ, এমদাদুল হক কাঞ্চনসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে জালালাবাদ রোটারী প্রতিবন্ধী পূর্নবাসন কেন্দ্র ও হাসপাতালের উদ্যোগে আজ ফ্রি থেরাপি দেওয়া হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, কোভিড ১৯ এর কারনে মানুষের ফুসফুস ও শরীরের মাংস পেশিতে বিভিন্ন দুর্বলতা দেখা দেয়, তা অনেকদিন পর্যন্ত থাকে। তা থেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে সক্ষমতা নিয়ে আসার জন্য ফিজিও থেরাপী একটি উল্লেখযোগ্য ভুমিকা পালন করে। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে, সাথে সাথে কোভিড আক্রান্তদের ফিজিও থেরাপি সম্পর্কে সচেতন করে তুলতে হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি