ফেসবুকে লাইভ সম্প্রচারকারী সেই ফয়ছল গ্রেফতার

প্রকাশিত: 2:12 AM, July 14, 2021

ফেসবুকে লাইভ সম্প্রচারকারী সেই ফয়ছল গ্রেফতার

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার প্রভাতবেলা’কে বলেন, মামলায় আসামির বিরুদ্ধে নম্বরবিহীন মোটরসাইকেল আটকের পর ফেসবুকে লাইভ করে ট্রাফিক বিভাগের কার্যক্রম নিয়ে নানা রকম কটূক্তি করেন। সরাসরি সম্প্রচারে তাঁর অশালীন উক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এসএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. নুরুল আফসার ভূঁইয়া বাদী হয়ে এ মামলা করেন।

 

মামলার এজাহারে বলা হয়, ৯ জুলাই বিকেলে মহানগরের শাহপরান থানা এলাকার সুরমাগেটে অস্থায়ী নিরাপত্তাচৌকি স্থাপন করে ট্রাফিক বিভাগের কার্যক্রম চলে। এ সময় একটি নম্বরবিহীন মোটরসাইকেলে হেলমেটবিহীন তিনজন আরোহীসহ মোটরসাইকেলটির চালক ফয়ছল কাদিরকে (৪০) আটক করা হয়। তাঁর কাছে গাড়ির কাগজপত্র ও বিধিনিষেধ উপেক্ষা করে হেলমেটবিহীন অবস্থায় তিনজন চলাচল করার কারণ জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। কর্তব্যরত ট্রাফিক মোটরসাইকেলটি আটক করলে ফয়ছল কাদির ফেসবুকে লাইভ শুরু করেন। এ সময় তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যও প্রচার করেন। মোটর সাইকেল এর চাবী দিতে চাননি।

আরও পড়ুন  ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, মন্ত্রিসভায় অনুমোদন

ফয়ছল কাদির ফেসবুকের যে আইডি থেকে ঘটনাটির লাইভ দিয়েছিলেন, সেটির নাম ‘পিকে টিভি’ (পৃথিবীর কথা)। ফেসবুকভিত্তিক পেজটির তিনিই পরিচালক। আর ‘পৃথিবীর কথা’ নামের অনলাইন পোর্টালে প্রকাশক হিসেবে তাঁর নাম রয়েছে।

 

লাইভে দেখা গেছে, মোটরসাইকেলটি ট্রাফিক পুলিশ আটকানোর পর তিনি উল্টো ট্রাফিক পুলিশের গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না, তাঁদের মাথায় হেলমেট আছে কি না, প্রভৃতি প্রশ্ন তুলে নানা রকম ভর্ৎসনা করেন। নম্বরবিহীন মোটরসাইকেল আটকানোয় তিনি ফেসবুক লাইভে রোগী বহনকারী গাড়ির নম্বর নেই, সেসব তুলে ধরে অপ্রাসঙ্গিকভাবে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে নানা রকম বিদ্রূপাত্মক মন্তব্য করেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ