সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দৈনিক গড়ে পাঁচ হাজার ৬০০ জনের মৃত্যু হচ্ছে। গত দুই সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়্টার্স এমন খবর দিয়েছে।
এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বুধবার ৯ লাখ ছাড়িয়ে গেছে। আর সংক্রমণের সংখ্যাও দুই কোটি ৭৭ লাখ পার হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের হিসাব বলছে, মহামারীতে বিশ্বের সবচেয়ে আক্রান্ত দেশের মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে এক লাখ ৯০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আর আক্রান্ত ৬৩ লাখ।
এর পরেই ব্রাজিল। সেখানে এক লাখ ২৭ হাজারের বেশি মানুষ এই অতিসংক্রামক ভাইরাসে মারা গেছেন। আর ভারতে মৃত্যু হয়েছে ৭৪ হাজার।
সোমবার ভারতে ৯০ হাজার ৮০২ জনের করোনা পজিটিভ এসেছে। যেটি কোনো দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত।
দক্ষিণ এশিয়ার দেশটিতে কোভিড-১৯ রোগে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ। সংক্রমণের দিক থেকে ব্রাজিলের চেয়েও এগিয়ে ভারত। দক্ষিণ আমেরিকার দেশটিতে ৪১ লাখ মানুষ করোনায় আক্রান্ত।
করোনার কেন্দ্রস্থল পরিবর্তন হয়ে এখন ভারতে এসেছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল দেশটিতে কখন আক্রান্ত সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে, তার কোনো আভাস পাওয়া যায়নি।
লকডাউনের মধ্যেই বুধবার বারগুলো খুলে দেয়া হয়েছে। কাজেই করোনা সংক্রমণ শুরু হওয়ার পর দিন যত যাচ্ছে ভারতে আক্রান্তের সংখ্যাও তত বাড়ছে। গত সপ্তাহ দুয়েক ধরে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে দেশটিতে।
মহামারীতে এখন পর্যন্ত বিশ্বে যত মানুষের প্রাণহানি ঘটেছে, তার অর্ধেকের বেশি আমেরিকার দেশগুলোতে।
মেক্সিকো, পেরু, কলম্বিয়া, চিলি ও ইকুয়েডরে মৃত্যুর সংখ্যা বাড়ছে ঊর্ধ্বগতিতে।
সংক্রমণ আট লাখ থেকে ৯ লাখে পৌঁছাতে আঠারো দিন লেগেছে। এ ক্ষেত্রে মৃত্যুর হার স্থিতিশীল ছিল অনেকটা।
তবে আক্রান্তের সংখ্যা সাত লাখ থেকে আট লাখে উঠতে সময় লেগেছিল ১৭ দিন। সংক্রমণের তুলনায় ভারতে মৃত্যুর হার এক শতাংশ, যেখানে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে তিন শতাংশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি