সিলেট | |
প্রকাশিত: 6:37 PM, September 11, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ভোলার মনপুরায় গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)। এ ঘটনায় পুলিশ ৩ ধর্ষককে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাকিল, করিম ও যুবায়ের। তাদের বাড়ি উপজেলার কুলাগাজীর তালুক নামক গ্রামের।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর রাতে গণধর্ষণের শিকার হন ওই কিশোরী। শুক্রবার মামলা দায়ের পর পুলিশ ৪ আসামীর মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে।
মনপুরা থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, কিছুদিন পূর্বে ঢাকার কেরানীগঞ্জের আমিন পাড়া এলাকার বাসিন্দা ওই কিশোরী ভোলার মনপুরার আন্দিরপাড় খালার বাড়িতে বেড়াতে আসেন। গত ৭ সেপ্টেম্বর রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে বাইরে বের হলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ৪ যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। একটি স্কুল ভবনের ভেতরে রাতভর ধর্ষণ করে চলে যায়। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের পর পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি